crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে ইউএনওকে হত্যার হুমকি, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

অভিযুক্ত ভাইস চেয়ারম্যান সোহেল রানা। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফকে সরকারি কাজে বাধা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান গোলাপসহ নাম উল্লেখ ৬ জন ও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, রোববার সকালে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানের কর্মসূচি তৈরির সময় ভাইস চেয়ারম্যান সোহেল ও তার অনুসারীরা সেখানে প্রবেশ করে। এসময় তারা অনুষ্ঠানের ব্যানারে ভাইস চেয়ারম্যান এর নাম নেই কেন জানতে চায়। পরে এই বিষয়টি নিয়ে ইউএনও ও তার অফিসের স্টাফদের সাথে অশোভন আচরণ ও ইউএনওকে হত্যার হুমকি প্রদান করে ভাইস চেয়ারম্যান ও তার অনুসারীরা।

মামলা করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, বিষয়টি নিয়ে মামলা হয়েছে। মামলার তদন্তে সব বের হয়ে আসবে।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন, ইউএনও সাহেব এখানে যোগদানের পর আমি অফিসের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়মের খোঁজ-খবর নিতে শুরু করলে আমার সাথে উনার মনোমালিন্য হয়। এজন্য তিনি বিভিন্ন অনুষ্ঠানের ব্যানারে আমার নাম বাদ দিতেন। ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় আমি উনার সাথে কথা বলে কারণ জানতে চাইলে তিনি খারাপ আচরণ করেন। এ সময় কিছুটা উচ্চবাচ্য হয়। তবে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা তদন্ত চলছে। আসামিদের ধরার চেষ্টা চলছে। সূত্র: দৈনিক ইত্তেফাক

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর উদ্বোধনে নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়ন ॥ আনন্দ র‌্যালি

ঝিনাইদহে করোনা প্রতিরোধে ৩ দিনব্যাপি ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

হোমনায় আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দারিদ্র বিমোচন, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী সম্মাননা প্রদান

সুন্দরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে পুলিশের শারীরিক কসরত

নাগরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিটু

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান

দাউদকান্দিতে ‘নিরাপদ সড়ক চাই দিবসের’ র‌্যালি অনুষ্ঠিত

মহাজোটের আহ্বানে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সকল প্রতিষ্ঠানে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন

হরিপুরে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু

কেএমপির অভিযানে মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার