crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ পৌর শহরে গভীর গর্তে ভরা মহাসড়ক, জনদুর্ভোগ চরমে !!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৩, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সতাল থেকে পূর্ব তারাপাশা পর্যন্ত সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীক। বছরের পর বছর সংস্কারবিহীন পড়ে থাকা সড়কটি বর্তমানে অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরে গেছে। কোথাও হাঁটাও মুশকিল, কোথাও গর্তে অটোরিকশা হোঁচট খাচ্ছে, আবার কোথাও জমে থাকা পানিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষকরে, আলী হোসেনের দোকান থেকে শুরু করে পূর্ব তারাপাশার আলী ভরা মোড় পর্যন্ত রাস্তার পরিস্থিতি ভয়াবহ। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত—যার মধ্যে সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। পথচারী, শিক্ষার্থী কিংবা যানবাহনের চালক— কেউই নিরাপদ নন এই পথে ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,
“এত বছর ধরে রাস্তায় কোনো উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। এলাকার মানুষ ঘর থেকে বের হতেও ভয় পায়।এই রাস্তায় নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, ফলে বর্ষাকালে জলাবদ্ধতা লেগেই থাকে। অপরদিকে শুকনো মৌসুমে বাতাসে উড়ে বেড়ায় ধুলোর ঝড়, যা শিশু ও বৃদ্ধদের জন্য সৃষ্টি করে স্বাস্থ্যঝুঁকি। সড়কের দুরবস্থার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। অনেকেই বিদ্যালয়ে যেতে পারছে না ঠিকভাবে। চালকরা বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজছেন, যদিও তা সময় ও খরচ— দুই দিক দিয়েই অস্বস্তিকর।’

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ-রফিকুল ইসলাম বলেন,
“সড়কের কার্পেটিংয়ের কাজ আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে যেসব স্থানে বড় গর্ত রয়েছে, সেগুলো ভরাটের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তবে এলাকাবাসীর প্রশ্ন, “এই আশ্বাস কি শুধুই কথার কথা?”
তাদের দাবি—আর সময়ক্ষেপণ নয়, দ্রুত স্থায়ী সমাধান হোক, যাতে চলাচলের উপযোগী হয়ে ওঠে সড়কটি এবং জনদুর্ভোগের অবসান ঘটে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় ভোটার তালিকা হালনাগাদে আলোচনাসভা

হোমনায় করোনা প্রতিরোধে সার্কেল এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

পঞ্চগড়ে আরো ৩ জন করোনা শনাক্ত

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসবের উদ্বোধন

হোমনায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

সাংবাদিক শাকিল আহম্মেদের সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মধ্যে নগদ টাকা ও ঈদবস্ত্র বিতরণ

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

উন্নত, নিরাপদ ও স্মার্ট দাউদকান্দি-তিতাস গড়ে তোলা হবে

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা

রংপুর সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: রিটার্নিং কর্মকর্তা