crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

একই দিনে নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জিং : সিইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনও হয়নি।’

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।’

সিইসি বলেন, ‘আগের নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি যা বর্তমান নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হচ্ছে। কারণ আইন মেনেই সব প্রক্রিয়া হচ্ছে। আমাদের ২য় কোনও অপশন নেই।’

তিনি বলেন, ‘গত ২-৩ দিনে এটা (জনগণের প্রত্যাশা) বুঝতে পেরেছি যা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। যে চ্যালেঞ্জই সামনে আসুক আমাদের মূল লক্ষ্যই জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। এই প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোকেও দেওয়া রয়েছে।’

সিইসি বলেন, ‘আমাদের মূল লক্ষ্যই ফ্রি এবং ফেয়ার ইলেকশন। এর বেশিও নয়, কমও নয়। এ ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়। তবে স্বচ্ছ নির্বাচনের পর সকল পরিস্থিতি শান্ত হবে বলে আমার বিশ্বাস, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্ববান ও বিজ্ঞ।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপির সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় মানববন্ধন

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অ’স্ত্র-গু’লি উদ্ধার

নাসিরনগরে বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮০.৩২ %

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮০.৩২ %

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

তিতাসে রাহিম বাবু নামে এক আসামীকে হ*ত্যার উদ্দেশে হা*মলার অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে ইউএনও’র প্রেসব্রিফিং

জামালপুরে আরও ১২ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৭৪০ জন