crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের মেলান্দহে নিখোঁজের দেড় ঘণ্টা পর ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>>
জামালপুরের মেলান্দহে নিখোঁজের দেড় ঘণ্টা পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে তোবা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে ওই শিশুর লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি এলাকায় ধানক্ষেত থেকে ওই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ওই গ্রামের রোকনুজ্জামান উকিলের মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহর ভাতিজি।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান, নিহত শিশু আমার ভাতিজি। তার মৃত্যুর কারণ আমরা খুঁজে পাচ্ছি না।
মেলান্দহ থানার ওসি এসএম ময়নুল ইসলাম জানান, শিশুটির মরতেহ রাতেই উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

নেত্রকোনায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, জনদুর্ভোগ চরমে

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি শুভ অস্ত্রসহ গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ১০ কারখানা বন্ধ

শেরপুরের ঝিনাইগাতীতে ১০০বোতল ভারতীয় ম’দসহ গ্রেফতার-৩

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় নিহত-১

বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ

মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজ কেটে ৪ লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজ কেটে ৪ লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ