crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও বাড়িতে চিহ্ন স্থাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১০, ২০২০ ৩:৪৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :

কুমিল্লার হোমনায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও বাড়িতে চিহ্ন স্থাপন করা হয়েছে ।

আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাড়িতে উপস্থিত হয়ে হোম কোয়ারেন্টাইন এর নির্দেশনা প্রদান এবং বাড়িতে চিহ্ন স্থাপন করেন। এ সময় তারা হোমনা বাস স্ট্যাণ্ডে ১ জন, ইটাভরায় ১ জন,কলাকান্দিতে ১ জন, বাবরকান্দিতে ২জন, স্বর্ণকার পাড়ায় ৩ জন, নিলখিতে ২জন, পাথালিয়াকান্দিতে ২ জন, ঘনিয়ারচরে ১জন, পৌরসভার ২ নং ওয়ার্ডে ৩জন, রেহানা মজিদ কলেজ সংলগ্ন ১ জনসহ মোট ১৬ জনের হোম ভিজিট করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া ওইসব ব্যক্তিদেরকে সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মেনে চলার কঠোর নির্দেশ দেন । পাশাপাশি এলাকার সকল মানুষকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।

উল্লেখ্য, এদের মধ্যে নিলখি ও হোমনা বাসস্ট্যান্ডে দুইজন দুই দিন আগে তিতাস উপজেলায় করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ভিজিট করেছিল। তাই তাদের স্পেশাল নজরদারিতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া করোনা ভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়েও স্বত:স্ফূর্তভাবে এলাকায় দিনরাত কাজ করে যাচ্ছেন। জনস্বার্থে সম্পাদিত তাদের এ কার্যক্রম সচেতন মহলের কাছে বেশ প্রশংসিত হয়েছে।


প্র

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আধুনিক বিশ্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় বেতন আর এমপিওভুক্ত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় অনুদান !

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

কুমিল্লার জেলা প্রশাসক কর্তৃক গণবিজ্ঞপ্তি প্রকাশ

দাউদকান্দির এম.এ জলিল হাই স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দাউদকান্দির এম.এ জলিল হাই স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ম’দসহ গ্রেফতার -২

চিলাহাটিতে আপত্তিকর অবস্থায় ক্লিনিকের ম্যানেজার জাহিদ আটক

ন্যাম শীর্ষ সম্মেলন শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

ডোমারে পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডোমারে কিশোরী কন্যাকে যৌনপল্লীতে বিক্রির দায়ে পিতা ও দেহব্যবসায়ী শিল্পী আটক