crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী ৫ দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আগামী ৫ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২ মে) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩ মে) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৪ মে) রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৫ মে) রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুর-মহেশপুর সড়কে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ও ৬ কেজি রুপা ফেলে পালিয়ে গেল পাচারকারী

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

খুলনায় চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মো. আলমগীর সরদার বাবু (২১) গ্রেফতার

নাসিরনগরে খান ফাউণ্ডেশনের উদ্যোগে মেধা শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান

পঞ্চগড়ে ফুলের নার্সারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহে দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মহেশপুরের ঐতিহ্যবাহী ইছামতি নদী দখল করে মাছ চাষ করছেন আ’লীগ নেতার ছেলে

হোমনায় এমপি সেলিমা আহমাদ- এর উদ্যোগে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

হোমনায় মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দিলেন ওসি