crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লকডাউনে রংপুরের নরসুন্দর ব্যবসায়ীদের অস্তিত্বের সংকট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : সঞ্চয় ছিলো সাত হাজার, এখন আছে বিশ টাকা। কাল সকালে লাগবে কিস্তিসহ এক হাজার টাকা। তাই টান টান অবস্থা জামিলের। বলছিলাম রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের ২য় তলায় অবস্থিত মেঘনা হেয়ার ড্রেসার এর স্বত্বাধিকারী জামিল হোসেন এর কথা। সরকার ঘোষিত লকডাউনের কবলে শুধু জামিল না এরকম লাখো কোটি মানূষের অবস্থা শোচনীয়। কথা হয় জামিলের বৃদ্ধ বাবা কোরবানআলীর সাথে।

তিনি বলেন, আমার পরিবারে সদস্য দশজন । তাদের মধ্যে উপার্জন করে দুইজন ।আর বাকী সব দুজনের উপার্জনের উপর কোনরকমে কষ্টে জীবনযাপন করছে। গেলো বারের লকডাউনে দোকানের ভাড়া এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করার ধকল পুষিয়ে উঠতে না উঠতেই ফের লকডাউন শুরু। এ যেনো মরার উপর খারার ঘা। কী থেকে কী করবো তা বুঝে উঠতে পারছেন না কোরবান আলী।

মেঘনা হেয়ার ড্রেসার এর স্বত্বাধিকারী জামিল হোসেন জানান, একেই তো করোনাকাল তার উপর আবার লকডাউন। ব্যবসায় মহামন্দা। সেলুনে কাজ নাই। কিস্তির টাকা পরিশোধ করি, না দোকান ভাড়া পরিশোধ করি,খুব দুঃচিন্তায় আছি। বাড়ীতে মা বাবা ভাই বোনের চোখে মুখে শুকনো ছাপ। তাদের মুখে  তুলে দিতে পারি না ঠিকমত খাবার। সঞ্চিত টাকা শেষ। রাত পোহালে কিস্তি। এখন মরণ ছাড়া কোনো উপায় নেই। লকডাউনের মাঝেও দোকান খুললেও কাস্টমার নাই। রমজান মাস। বেহাল অবস্থা ব্যবসার। হয়তো ব্যবসা বন্ধের উপক্রম হতে যাচ্ছে।

অপর ব্যবসায়ী লিটন বলেন, আগের লক ডাউনে সরকার যদিও চাল ডাল দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলো এবার তাও নাই। সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। সারা দিন বসে আছি, কাজ কাম নাই। এভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ২ ছাত্রকে পিটিয়ে জখম করলো প্রধান শিক্ষক

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার

ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার পেলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

ডোমারে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল

গাইবান্ধায় পুষ্টির চাহিদা মেটাতে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিনের ত্রাণ বিতরণ

নাসিরনগরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৩৫

ঝিনাইদহে জালিয়াতির মাধ্যমে হুন্ডি কাজলের জমি বিক্রি, তদন্তে নেমেছে নিবন্ধন অধিদপ্তর

শৈলকুপায় নির্বাচনী স-হিং-স-তা-য় নি-হ-ত ৬

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে 

হোমনায় গ্যাস সংকট তীব্র, জনদুর্ভোগ চরমে