crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০২০ ৪:২০ অপরাহ্ণ


তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার ১২ টায় উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠের পশ্চিমে ঝিনাই নদীর পার্শ্বে এ ঘটনা ঘটেছে। :
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পারপাড়া গ্রামের আবু বক্কর,মঞ্জু মিয়া,সুজন মিয়া,আবুল কালাম,ইদ্রীস আলী,জহুরুল ইসলাম.জাহিদুল ইসলামসহ একটি সিন্ডিকেট প্রভাব খাটিয়ে নদী থেকে দীর্ঘ দিন যাবৎ বালু উত্তোলন করে ঝিনাই নদীর পার্শ্বে বসত বাড়ী ও আবাদী জমি ক্ষতিগ্রস্ত করে আসছিল।প্রকৃত ভূমির মালিক একই ইউনিয়নের পারপাড়া,ফুলবাড়ীয়া ও কাসারী পাড়া গ্রমের আব্দুল মজিদ,আনোয়ার হোসেন,ইউনুছ আলী,নজরুল ইসলাম,আবুল কালাম,শাহ আলম,রফিকুল ইসলাম,নতিবর রহমান,খোরশেদ আলম,উমর আলী, জুবায়ের হোসেন, মোজা মিয়া, সুজা মিয়া, সুরুজ, আব্বাছ আলী,সুজন মিয়া,সোহেল,জুয়েল,আব্দুল হামিদ,আব্দুর রাজ্জাক,মতিয়ার রহমান (মতি পুলিশ), রঞ্জন মিয়া,উমর আলী (ফকর উদ্দিন) তাদের জমি থেকে বালু উত্তোলনে প্রতিবাদ করেন। বিভিন্ন সময় বালু উত্তোলন কারী সিন্ডিকেটের নেতা আবু বক্কর ও মঞ্জু মিয়াকে সামাজিকভাবে দরবার বসিয়ে অনুরোধ করা হলেও তারা গ্রাম্য সিদ্ধান্ত অমান্য করে আবারো প্রভাব খাটিয়ে আজ শনিবার বেলা ১২ টায় ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠের পশ্চিমে ঝিনাই নদীর পার্শ্বে শাহ আলম ও অনান্য ভূমি মালিকদের ভূমির আওতায় বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন বসায়।এ নিয়ে ভূমির মালিক শাহ আলমের লোকজন প্রতিবাদ করলে আবু বক্করের লোকজন জমি মালিকদের দেশীয় অস্ত্রসহ লাঠিশোঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
আহতরা হলেন-শাহ আলম(৫০)উমর আলী(৪০),মুখলেছুর রহমান(২৫) নাজমা বেগম(৪৫) ইউনুছ আলী(৬০) মর্জিনা বেগম(৪০) আব্দুল মজিদ(৭০)শিখা(৩৫), আনোয়ার হোসেন(৬৫) খোকন মিয়া(৩৫)কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত শাহ আলম(৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কত্যব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, সম্প্রতি বালু উত্তোলনকারী সিন্ডিকেটের আবু বক্করের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ভূমির মালিক আনোয়ার হোসেন এর পক্ষের লোকদের মারপিট করে।এ নিয়ে আদালতে মামলা বিচারধীন রয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: ড. মোশাররফ

গৌরীপুরে ইদ-উল-ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শ্রমজীবী নারীদের ইদ উপহার দিলেন সোমনাথ সাহা

হোমনায় লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মাঝে বাইসাইকেল বিতরণ

তিতাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

নাসিরনগরে এক মুক্তিযোদ্ধার সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে শহীদ মিনারে অবস্থান

মধুপুরে মামলা হওয়ার ৩ঘন্টার মধ্যে চোরাইমাল উদ্ধারসহ আসামী গ্রেফতার

ডোমারে প্রসূতি মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ

পুঠিয়ায় মন্দিরের জমি গিলে খাওয়ার চেষ্টা, প্রশাসনের অভিযান

ঝিনাইদহে হালকা বৃষ্টি আর শীতে স্থবির জনজীবন