crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ বিড়ি উদ্ধার, আটক-১৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২০ ২:০৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরের হারাগাছ থেকে ৭০ হাজার নকল ব্যান্ডরোল সংযুক্ত বড়ঘড়ি ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ী শরিফুল ইসলাম ও রিপন মিয়াকেও গ্রেফতার করা হয়। এছাড়া রংপুর মহানগর পুলিশের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড ডিবি) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) রংপুরের হারাগাছ এলাকা থেকে ৭০ হাজার নকল ব্যান্ডরোল সংযুক্ত বড়ঘড়ি ব্র্যান্ডের বিড়িসহ আসামি শরীফুল ইসলাম (৪৫) ও রিপন মিয়াকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা নগরীর হারাগাছ নতুন বাজার কামারপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারদের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এদিকে, বদরগঞ্জ রোডে নিসবেতগঞ্জ থেকে ৫০ পিস ইয়াবাসহ দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবুর রহমান (২৬) ও নগরীর স্টেশন রোড সোডাপীর মোড় থেকে মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকার পারভেজ মিয়াকে (৩০) ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে। এরমধ্যে কোতোয়ালি থানায় সাত জন, তাজহাট থানায় তিন জন, মাহিগঞ্জ থানায় একজন, হারাগাছ থানায় তিনজন এবং পরশুরাম থানায় একজন রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ১

পঞ্চগড়ে ১৪৫ পিস ইয়াবাসহ আটক ১

রংপুরে পরকীয়া করতে এসে আশুলিয়া শিল্প থানা পুলিশের সদস্য লিটন আটক

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড় ঘণ্টা তারে ঝুলছিল যুবক

দাউদকান্দিতে জাতীয় কৃমিনাশক সপ্তাহ পালনের দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন

এক নজরে জুলাই সনদের অঙ্গীকারনামা

ব্রহ্মপুত্র নদ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

ডোমারে ৬জন ডেঙ্গু রোগী চিহিৃত

জামালপুরে আরও ১৮ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৯০৩ জন

ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর কেন্দ্রীয় কারাগারেই মারা গেলেন লালবাগের ‘ডন’