crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে পরকীয়া করতে এসে আশুলিয়া শিল্প থানা পুলিশের সদস্য লিটন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২০ ৮:৪২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে পরকীয়া করতে এসে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য লিটন আলী (২২)। শনিবার সকালে নগরীর আমাশু কুকরুল পূর্বপাড়া এলাকায় এক সন্তানের জননীর (২৩) সঙ্গে তাকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশের হাতে তুলে দেয় তারা। আটক পুলিশ সদস্য লিটন মিয়া রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়া শিল্প থানায় কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে পুলিশ সদস্য ওই গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী তার একমাত্র মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে শুধু ওই গৃহবধূ ও তার  শাশুড়ি ছিলেন। সুযোগ বুঝে রাতের কোনো এক সময় পুলিশ সদস্য লিটন ওই বাড়িতে ঢুকে রাত্রী যাপন করেন। পরের দিন সকাল ৭টার দিকে প্রতিবেশী এক দম্পতি লিটনকে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখে ফেলে এবং তাকে আটক করে অন্য প্রতিবেশীদের খবর দিলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয় কাউন্সিলর হারাধন রায় হারা ও পরশুরাম থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে পরশুরাম থানার ওসি (তদন্ত) আবু মুছা সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

ডোমারে জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে- আইজিপি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে- আইজিপি

সুন্দরগঞ্জে ১৭টি পরিবার মাথা গুজার ঠাঁই পেল

ডোমার থানা পুলিশের সফলতা, ৪ লক্ষ জাল টাকাসহ ৫ জন গ্রেফতার

জগন্নাথপুরে মাইক্রোবাস সমিতির নির্বাচন কাল

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু