crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
পাবনা, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বিটিআরসির সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে এ ৪ জেলার ডিসিদের প্রত্যাহার করেছে সরকার। তাদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান ও রাজবাড়ীর সুলতানা আক্তার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় মাঠে প্রার্থীরা

নাসিরনগরে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপি’র

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাটমোহরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লামায় ট্রলিচাপায় চকরিয়ার শাহজাহানের মৃত্যু

মহেশপুর সীমান্ত থেকে ২ দালালসহ ১৬ জন আটক

মির্জাপুরে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে ৩ উপজেলার জনগণ