crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় মোটরসাইকেলের ধা*ক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু, আহত চালক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ঢাকা–রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শক্তি সরদার (৭০)। তিনি কৃষ্ণপর গ্রামের বাসিন্দা এবং মৃত বাল্লাক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. আলামিন (২৫) গুরুতর আহত হন। তিনি তারাপুর গ্রামের বাসিন্দা এবং মো. নয়ন উদ্দিনের ছেলে। আহত অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে বাসশ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে মা ও নানীকে হত্যা মামলার আসামী ইমরান গ্রেফতার

সুন্দরগঞ্জে পুটিমারী উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

সুন্দরগঞ্জে পুটিমারী উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

সৈয়দপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

পাবনা চাটমোহরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন

সরিষাবাড়ীতে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দিঘির পুরাতন গাছ কেটে নেওয়ার চেষ্টা ॥ হুমকির মুখে দিঘির সৌন্দর্য ও পরিবেশ

হোমনায় লোকালয়ে অজগর, জনমনে কৌতুহল

তেঁতুলিয়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা