crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার আটঘরিয়ায় বাঙ্গির ব্যাপক চাহিদা, কৃষকের মুখে হাসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৭, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ

তোফাজ্জল হোসেন বাবু,পাবনা :

পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন হাটে ও বিকেলে সড়কের দু’পাশে বসেছে বাঙ্গির হাট। প্রতিদিন হাজার হাজার বাঙ্গি এই সকল হাটে বিক্রি হচ্ছে। রোজায় এই বাঙ্গি বেচাকেনার ধূম পড়েছে।

স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হচ্ছে এই উপজেলার বাঙ্গি। উপজেলা দেবোত্তর, একদন্ত, গোড়রী, খিদিরপুর, পারখিদিরপুর সহ একাধিক জায়গায় বসেছে বাঙ্গির হাট। উপজেলার বিভিন্ন হাট -বাজার ঘুরে এই দৃশ্য দেখা যায়।

হাটের ক্রেতা ও বিক্রেতারা জানান, মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাটে ও সড়কের পাশে বাঙ্গির হাট বসতে শুরু করেছে। চাষীরা ক্ষেত থেকে বাঙ্গি তুলে ভোর থেকেই সড়কের ওপর ও ছোট ছোট বাজারের ওপর দোকান বাসান। বিকেলে এই বাঙ্গির হাটের ব্যাপক সমাগম শুরু হয়। তাতে দেখা যায় এই বাঙ্গি কিনতে আসেন অনেক রোজাদার ক্রেতারা।

এছাড়াও অনেক যানবাহন থামিয়ে যাত্রী ও চালকেরা তাদের পছন্দের বাঙ্গি কিনে নিয়ে যান। কোনোটি সবুজ, কোনোটি হালকা হলুদ রঙের । বাজারগুলোতে শত শত বাঙ্গির স্তুপ দেখা যায়। প্রতিদিন হাঁক ছাড়ছেন ক্রেতা ও বিক্রেতারা তাই জমে উঠেছে বাঙ্গি বেচাকেনা। ছোট সাইজের বাঙ্গি ৩০ থেকে ৪০ টাকা এবং বড় সাইজের বাঙ্গি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১৭ জন নিহত নিখোঁজ ১

নাসিরনগরে তথ্যকেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রশান্ত মহাসাগরের গভীরে ৫ হাজারেরও বেশি নতুন প্রজাতির জীবের সন্ধান

রংপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগানদাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন

পঞ্চগড়ে ক্ষতিগ্রস্ত ব্রিজ পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী

ত্রাণের স্লিপ বিক্রয়কারী স্বেচ্ছাসেবকলীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন

বকেয়া বেতন ভাতার দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ