crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় উত্ত্যক্তকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২০ ১১:৫৭ পূর্বাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী তিন সন্তানের এক জননীকে উত্ত্যক্ত করার দায়ে দুলাল (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা সোয়া বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে তাকে এই সাজা দেন। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সে একই গ্রামের প্রবাসীর স্ত্রী তিন সন্তানের এক জননীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।

পরে ভুক্তভোগী নারী অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুলালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এই সময় সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুর রসুল ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা যাচাই করে দোষ স্বীকারোক্তির মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে পল্লীশ্রী’র চেক বিতরণ ও যুবদের নিয়ে ওরিয়েন্টেশন

ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে পল্লীশ্রী’র চেক বিতরণ ও যুবদের নিয়ে ওরিয়েন্টেশন

ইদযাত্রায় বেপরোয়া গতি নিয়ন্ত্রণে ‘স্পিডগান’ নিয়ে মাঠে থাকবে পুলিশ

চট্টগ্রামে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

ঢাকায় পথশিশুর গায়ে আগুন, জড়িতদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

তিস্তা ব্যারাজের ৬ কোটি টাকার অটোমেশন রাউটার চুরির অভিযোগ

বিশেষ আমল

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ১৪ বাংলাদেশি আটক

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া চিকিৎসক আটক