crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে চাঁদাবাজির সময় ৩ ভুয়া সাংবাদিক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৫, ২০১৯ ৪:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে ব্যবসায়ীদের কাছে বুধবার বিকালে চাঁদাবাজিকালে ৩ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ক্যামেরা, মোবাইলফোন, পত্রিকার ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। 

আটকেরা হলেন-মাগুরা জেলার আবালপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে উজ্জল মিঞা, মাজিয়ারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন ও মালঙ্গি গ্রামের আরজ আলীর ছেলে মফিজুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে প্রাইভেটকারে করে ৩ ব্যক্তি বাজারে আসে। এ সময় তারা বাজারের ব্যবসায়ীদের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে থাকে। বিশেষ করে বাজারের বিভিন্ন বেকারিতে ভেজাল খাদ্য নিয়ে চাঁদাবাজি করতে থাকে। এ সময় তাদের আচার -আচরণে সন্দেহ হলে বাজারের ব্যবসায়ীরা তাদের ৩ জনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। 

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই সাইফুর রহমান জানান, আটক ৩ ভুয়া সাংবাদিক নিজেদেরকে জাতীয় মানবাধিকার সংস্থার ক্রাইম শাখার সাংবাদিক পরিচয়ে দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় চাঁদাবাজি করে আসছিলেন। এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন

ডোমারে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ জনের পদত্যাগ গ্রহণ

ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ জনের পদত্যাগ গ্রহণ

স্মার্ট বাংলাদেশ গড়তে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে মেয়র ইকরামুল হক টিটু

রংপুর সিটি কর্পোরেশনের পথসভায় এইচ এম শাহরিয়ার আসিফ

জামালপুর আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বেচ্ছাসেবক দল নেতা হ’ত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

স্বেচ্ছাসেবক দল নেতা হ’ত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত