crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডিমলায় নদী থেকে অ’র্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।। নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অ’র্ধগলিত অজ্ঞাত পরিচয় এক পুরুষ ব্যক্তির আনুমানিক(৩৫)মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।
রবিবার(১০ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পুর্ব দোহলপাড়া গ্রামের স্পার বাঁধের প্রায় সাতশত গজ ভাটিতে জামালের বাড়ী সংলগ্ন তিস্তা নদীর তীর থেকে ম’রদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে  জানা যায়, রবিবার দুপুরে স্থানীয়রা ওই স্থানে অর্ধগলিত একটি মরদেহ পোকা-মাকড় খাচ্ছিল এমনটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নেন।এ সময় মরদেহটির পুরো শরীরের মধ্যে কোমরে শুধুমাত্র গামছা সমতুল্য একটি কাপড় ছিলো।মরদেহটিতে পচন ধরায় কেউ পরিচয় শনাক্ত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান জানান, ‘তিস্তার পানির স্রোতে একটি মরদেহ ভেসে এসে নদীর তীরে আটকে যায়। স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার(১১ সেপ্টেম্বর)সকালে নীলফমারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।মরদেহটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে।’
তবে বেওয়ারিশ এই মরদেহটি ডিমলা কেন্দ্রীয় কবরস্থানে পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন করানো হবে বলেও জানান তিনি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফজলুল হক ও সম্পাদক আবুল কালাম

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ই*য়াবাসহ গ্রেফতার-১

গুজব হতে বিরত থাকুন, গুজব প্রচারকারীদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিন : ইউএনও হোমনা

আগামী ঈদুল আজহা থেকে ৫০% উৎসব ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সেফগার্ড পলিসি সংশোধনের মাধ্যমে মুনাফার বদলে মানুষ এবং পৃথিবীকে সুরক্ষিত করার দাবী

ঝিনাইদহের হলিধানী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ডোমার নাট্য সমিতির সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চয়নকে সংবর্ধনা

পঞ্চগড়ে ১৪০ পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক পুলিশের সোর্স হ-ত্যা মামলা এবং পুলিশ আক্রান্ত মামলার প্রধান আসামী গ্রেফতার