crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার নাট্য সমিতির সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চয়নকে সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৬, ২০২০ ২:২৭ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নাট্য সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করেন, উপজেলা ও পৌর জাতীয় পার্টি। অনুষ্ঠানে উপজেলা জাপা’র সদস্য সচিব (অবঃ সার্জন) তহিদুল ইসলামের সভাপতিত্বে পৌর জাপা’র আহবায়ক মতিয়ার রহমান, সদস্য সচিব আশিকুর রহমান সাজু, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ, উপজেলা মহিলা পার্টি’র সভাপতি শাহানাজ বিলকিছ লাকী, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন, সদস্য সচিব মোর্শেদ আলম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি’র সদস্য সচিব মিলন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নব নির্বাচিত নাট্য সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপজেলা জাতীয় পার্টি’র আহবায়ক আসাদুজ্জামান চয়নকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, গত শনিবার উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান নাট্য সমিতি মঞ্চের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আসাদুজ্জামান চয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় পার্টির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু

মেডিকেলে চান্স পেয়ে অর্থাভাবে ভর্তির অনিশ্চয়তায় শামসুন্নাহার শেফা

মহেশপুরে নব-নির্বাচিত ১২ ইউনিয়নের ১৪৩ ইউপি সদস্যের শপথ গ্রহণ

পিলখানা হ*ত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

মব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বার্তা

নাসিরনগরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

নীলফামারীতে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ

নীলফামারীতে গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জে ১০৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

মা’দকসহ আ’টক যুবলীগ নেতাকে ব’হিস্কারের দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

কেন্দ্র দখল করে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা