crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে পিছিয়ে পড়া ১১০ টি দলিত পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২০ ৩:২৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা হেকস/ইপার এর অর্থ সহায়তায় এনএনএমসি ফাউন্ডেশনের মাধ্যমে নীলফামারী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের আয়োজনে নীলফামারী জেলায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট মহামারীকালীন অবস্থা মোকাবেলায় নীলফামারী জেলায় ১১০ টি দলিত পরিবারের মাঝে সহায়তা হিসাবে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি পরিবারকে একটি ব্যাগে ১ টি পরিবারের জন্য চাল ৫ কেজি, মসুর ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ১/২ লিটার, আলু ২ কেজি এবং লবণ ৫০০ গ্রাম প্রদান করা হয়। রবিবার সকালে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি অ্রাড. রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপি’র নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা প্লাটফর্মের সম্পাদক শীষ রহমান, নীলফামারী সদর প্লাটফর্মের সভাপতি মেঘুরাম বাসফোর, ডোমার উপজেলা প্লাটফর্মের সভাপতি তৌহিদা জ্যোতি, সম্পাদক অনীল বাসফোর এবং উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এবং জেলা প্লাটফর্মের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, খাদ্যদ্রব্য বিতরণের পূর্বে নীলফামারী জেলা প্রশাসন এবং নীলফামারী সদর ও ডোমার উপজেলা প্রশাসনকে সংশ্লিষ্ট প্লাটফর্মের নেতৃবৃন্দ অবগত করেন। প্রশাসনের নিদের্শনা মোতাবেক খাদ্যদ্রব্যগুলো নীলফামারী শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গনে ১২ এপ্রিল ২০২০ তারিখে ৭৫টি নীলফামারী সদরে এবং ডোমার উপজেলায় ৩৫ টি হরিজন, চর্মকার, নরসুন্দর, ঋষি, মুচি সম্প্রদায়ের দলিত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী বছর বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণে সুফল পাওয়া যাবে

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের মুখোমুখি সং*ঘর্ষে এক যুবকের মৃত্যু

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস

জামালপুরের মেষ্টায় এসপিকের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত 

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

সরিষাবাড়ী পৌরসভার ড্রেনেজ কাজের ঠিকাদারের বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ

হোমনায় ২ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় ২ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে এসিল্যান্ডের বিরুদ্ধে নোটিশ ছাড়াই মালিকানাধীন জায়গা থেকে স্থাপনা গুঁড়িয়ে দেয়ার অভিযোগ

ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার চারা গাছ বিতরণ

বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য একটি সুতোয় গাঁথা : সাবের হোসেন চৌধুরী এমপি