crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশের বিশেষ অভিযান ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো. হুমায়ন কবীর।

আজ বুধবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ অভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। অতি: ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো: হুমায়ন কবীরের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ দৌলতপুর থানা এলাকার মহসিন বাজার, দৌলতপুর বাজার, সেইভ এন্ড সেইফ সুপার শপ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। সেখানকার বিভিন্ন পর্যায়ের জনতা পুলিশের কার্যক্রমকে সাধুবাদ জানান।

উক্ত অভিযানে পুলিশ ও জনতা খুলনা মহানগরীকে চাঁ’দাবাজ, মা’দক, স’ন্ত্রাস, কি’শোর গ্যাং ও ই’ভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।

এসময় কেএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর শিববাড়ি, সোনাডাঙ্গা, মিনাক্ষী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৭৪ টি যানবাহনের চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আদমদীঘিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ ঘোষণায় আর বিলম্ব করা উচিত হবেনা সরকারের

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ ঘোষণায় আর বিলম্ব করা উচিত হবেনা সরকারের

চকরিয়ায় মাটিতে ‘পুঁতে রাখা’ মৃত হাতিটি উদ্ধার

সরকার পদক্ষেপ নেওয়ায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

কেএমপি’র খুলনা সদর থানার অভিযানে মানব পাচার মামলায় যা’বজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী  গ্রেফতার

সরকার ত্রাণের নামে নিজ দলের লোকদের চুরির সুযোগ করে দিচ্ছে

প্রত্যাহার করা হচ্ছে সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা: আইন উপদেষ্টা

রংপুর বিভাগে একদিনে আক্রান্ত ৬৭৮, মৃত্যু ১৭; শুধুমাত্র রংপুরে মৃত্যু ৮ জন

শৈলকুপার ইউপি সদস্য প্রবাসে, ভাতা উত্তোলন করছেন ইউপি সচিব