crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ডাকাতি হওয়া গরু কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২২, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা পর ১ টি বাছুর ও ১টি গাভী উদ্ধার করা হয়েছে। গতকাল কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে গাভী ও বাছুর দুটিকে উদ্ধার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল বাশার এর তত্ত্বাবধানে ওসি অপারেশন আবুল খায়ের এ অভিযান পরিচালনা করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গত ১৪ জুন রাত আড়াই টার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢুকে। এসময় তারা বাড়ির ৭ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে গরুসহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগি বাপ্পি নামে এক ব্যক্তি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলার সূত্র ধরে মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ১ টি গাভী ও ১ টি বাছুর গরু উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ইতোমধ্যে লুন্ঠিত একটি মোবাইল এবং ঘটনার সাথে জড়িত দুই জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। উদ্ধার গরু বিজ্ঞ আদালতের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ওসি তদন্ত এমদাদুল হক প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বামনায় ভাগ্নিকে ধ-র্ষ-ণ করল মামা !

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

সরকারি নিয়োগে অপেক্ষমাণ তালিকার বিষয়ে নতুন পরিপত্র জারি

সারা দেশে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫৬

ডোমারে কিশোর-কিশোরী সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বন্যায় দুই লক্ষাধিক পানিবন্দি মানুষের মানবেতর জীবন যাপন

দৌলতপুরে বিজিবির অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী আটক : ১৮৯ বোতল ফেনসিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার

৯ মাসে যা অর্জন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব

সরিষাবাড়ীতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান