crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ৩ ফার্মেসী মালিকের জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা শহরের বেশ কয়েকটি ওষুধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে ৩ টি ফার্মেসীর মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক। সে সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইরফানুর হক জানান, সরকারি নির্দেশনা না থাকলেও বেশ কিছুদিন ধরে লিফলেট টাঙিয়ে ঝিনাইদহের বিভিন্ন ফার্মেসীতে কমিশন বাদে এমআরপি রেটে ওষধ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে। যাদের কাছ থেকে জরিমানা করা হয়েছে তারা হলেন, কেন্দ্রীয় বিসিডিএসের (ওষুধ ব্যবসায়ী সমিতি) পরিচালক আক্তার হোসেনের মালিকানাধীন আক্তার ফার্মেসী, মাসুদ ফার্মার মালিক মাসুদ ও তাজমহল ফার্মেসীর মালিক এরিন। অভিযানের খবর পেয়ে কেউ কেউ দোকান বন্ধ করে সটকে পড়েন। এছাড়াও ঝিনাইদহ সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে ১২ টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক। বেশির ভাগ ফার্মেসীর মালিককে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। বিশেষ একটি সূত্র জানায় অতি সম্প্রতি জেলার ওষুধ ব্যবসায়ীরা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভা আহবান করে সরকার নির্ধারিত এমআরপি রেটে ওষুধ বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে শতকরা ৫ ভাগ কম দরে ওষুধ বিক্রি করে আসছিলেন তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগে সক্রিয় থাকায় বিএনপির ডাকা হরতাল পালিত হয়নি

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

‘সংবিধান ও রাষ্ট্রের ওপরে আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে’: আইজিপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে ইটভাটার নির্গত গ্যাসের কার্বনে ৪০একর ফলন্ত কৃষিজমি নষ্ট !

কুষ্টিয়ায় ৩ মাসের শিশু হত্যার রহস্য উম্মোচন : আটক-১

ঝিনাইদহে হার্ডওয়ার ব্যবসায়ী আ’লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা মামলায় একজন গ্রেফতার

বিদায়ের প্রাক্কালেও হোমনা-মেঘনার মানুষের পাশে সার্কেল এএসপি মো. ফজলুল করিম

চাকরির পড়াশোনা

মাস্ক না পরার অপরাধে চিলির প্রেসিডেন্টের জরিমানা