crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০১৯ ৪:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২৩’ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ক গ্রুপে, ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা খ গ্রুপে ও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা গ গ্রুপে প্রতিযোগিতা করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ফয়সাল আহমেদ, উপজেলা মৎস্য অফিসার গোলাম সরোয়ার, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কাঞ্জিলাল, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য বাবুল আক্তার লালটু, তারেক হাসান পল্লব। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম। শিার্থীরা বঙ্গবন্ধুর ‘৭ই মার্চের ভাষণ’ হুবহু তুলে ধরার চেষ্টা করে। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, স্বাধীনতার মহান নেতা ও বাংলাদেশের স্থপতি জাজির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক। তিনি পাকিস্তান থেকে কীভাবে শোষিত, নির্যাতিত ও নিপীড়িত বাঙালি জাতিকে মুক্ত করেছেন, একটি সততা আদর্শ সংগ্রামের লড়াইয়ের মধ্যে দিয়ে, সে ইতিহাস আমাদের জানতে হবে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। বাংলাদেশ ও দেশের মানুষ কীভাবে এগিয়ে যাবে তারও দিক নির্দেশনা রেখে গেছেন তিনি। বঙ্গবন্ধু বলে গেছেন, সোনার বাংলা গড়তে হলে, সোনার মানুষ হতে হবে। পড়াশোনা করতে হবে, আইন- শৃঙ্খলা ধরে রাখতে হবে, সততা ও আদর্শের সাথে কাজ করতে হবে। সৎ হতে হবে, সহায়ক হতে হবে, আর মানুষকে ভালবাসতে হবে। সকল মানুষ, কৃষক, শ্রমিক সবাইকে সম্মান দিতে হবে। ইতিহাসের বঙ্গবন্ধু আমাদের সবচাইতে বড় অনুপ্রেরণা। তাই এই উদ্যোগ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নারীদের অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই : ফরিদা ইয়াসমিন

পঞ্চগড়ে মনি-মুক্তা খামার হতে কোরবানির পশু বিক্রি 

ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোটেলে অনৈতিক কর্মকাণ্ড ,৪ নারী-পুরুষ গ্রেপ্তার

পঞ্চগড় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জাকিয়ার পক্ষে প্রচারণা মিছিল

নাসিরনগরে মসজিদের নিয়মিত মুসল্লি ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নেত্রকোনার মদনে এক সড়কে ১০ সেতু অকেজো,কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু