crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যরা নিখোঁজ ইজিবাইক চালক সুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। রোববার মধ্যরাতে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এস আই মোখলেসুর রহমান তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। রোববার দুপুরে একজনের ফোন পেয়ে সুজন তার ইজিবাইক নিয়ে ডাকবাংলা বাজারে আসে। ছিনতাইকারীদের দেওয়া খাবার খেয়ে সুজন অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে তারা সুজনের নতুন ইজি বাইকটা নিয়ে চম্পট দেয়। সুজন বংকিরা গ্রামের মরহুম আজগার আলী বিশ্বাসের ছোট ছেলে। সোমবার সকালে খবর পেয়ে সুজনের বড় ভাই শাহীন ও তার চাচা বঞ্চিত সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ সুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সুজনের শারীরিক অবস্থা ভালো হলে মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। অক্ষত অবস্থায় সুজন ফিরে আসায় তার পরিবার-পরিজন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে অবৈধ বালুবাহী ট্রাক্টরের কারণেই দ্রুত ভাঙছে রাস্তা-ঘাট, বাড়ছে জনদুর্ভোগ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

আলোর মুখ দেখল চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ

৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

রংপুরে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উন্মুচন

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্র জনতার

হোমনায় হোম কোয়ারেন্টাইন না মানায় আর্থিক জরিমানা

কুমিল্লার হোমনায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নতুন মসজিদের উদ্বোধন

দিঘলিয়ায় মি’থ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময়