crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে গাজীপুরে রেল অবরোধ কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে মাঝিরখোলা রেলক্রসিংয়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে।

শিক্ষার্থী ও রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী সড়কের পশ্চিম বুরুলিয়া এলাকায় বিক্ষোভ করেন। পাশে থাকা ঢাকা উত্তরবঙ্গ রেলরুটে অবস্থান নেন৷ এতে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷

শিক্ষার্থীদের পক্ষে বক্তারা বলেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অ*পপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। এ দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে। এ সময় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া বুধবার সকাল ১০টা থেকে ফের গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন৷

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ‘ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা রেলওয়ের রাস্তা ব্লক করে দিয়েছেন। এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে দবির মোল্লাকে গ্রেফতারে চলছে পুলিশের অভিযান

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

জামালপুরে ক্রিকেট খেলার বাজি নিয়ে সংঘর্ষে ১ যুবক নিহত

জামালপুরে ক্রিকেট খেলার বাজি নিয়ে সংঘর্ষে ১ যুবক নিহত

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

হরিণাকুন্ডুতে মোটরসাইকেল চুরির হিড়িক, রাতের ঘুম হারাম

রংপুরে বিপুল সংখ্যক ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

ঝিনাইদহে গভীর রাতে গৃহবধূ উধাও, নিখোঁজের ৮ দিন পর গলিত লাশ উদ্ধার!

রংপুর সিটি বাজারে ৩টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৯ প্রতিষ্ঠানের জরিমানা