crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাউখালীতে ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২১, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের কাউখালীতে মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত ওই যুবক কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামের মো.শাহাজাহান হাওলাদারের ছেলে চাঁন হাওলাদার (২২)। তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার মা হেলেনা বেগম মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেন।

হেলেনা বেগম জানান, চাঁন অটোরিকশা চালাতেন। প্রায় তিন চার বছর বছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য চাঁন প্রায়ই বাড়িতে অত্যাচার করতো। সম্প্রতি তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। শনিবার সে নিজের ঘরে ভাংচুর চালায়। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে  তিনি ও তার বড়ো ছেলে স্বপন হাওলাদার কাউখালীর ইউএনও’র কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি ও কাউখালী থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। ভ্রাম্যমাণ আদালত বাড়ি গিয়ে চাঁনকে আটক করে। এ সময় তার কাছে দুই পিস ইয়াবা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম পাওয়া যায়।

পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। চাঁন মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে ঝড়ে ভে’ঙে পড়া ঘর নির্মাণে ২ বান্ডেল ঢেউটিন দিলের ইউপি চেয়ারম্যান

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

বিয়ের আয়োজন চলাকালে, বিদ্যুৎস্পৃষ্টে কনের মায়ের মৃত্যু

হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ

ভয়াবহ করোনায় কোটচাঁদপুরের একমাত্র সরকারি আবাসনের ১৬ টি পরিবারে নেই ত্রাণ!

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

রংপুরের জাতীয় পার্টির আয়োজনে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্ররক্ষা দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার