crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে আছেন যারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে লড়াই করছেন তাদের মধ্যে
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯জন প্রার্থীকে ভোটযুদ্ধে মাঠে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রতিক (আনারস), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরননবী (মোটর সাইকেল), আ’লীগ মনোনীত তোফায়েল আহমেদ (নৌকা)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার (তালা), শিক্ষক রনজিৎ কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব), শাহাজান সিরাজ স্বপন (টিউবওয়েল)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সন্ধ্যা রানী রায় (বৈদ্যুতিক ফ্যান), রৌশন কানিজ (হাঁস), দিপালী রানী রায় (প্রজাপতি) মার্কা নিয়ে লড়াই করছেন। তারা ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পাড়া মহল্লায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে উঠান বৈঠক করে দোয়া ও ভোট কামনা করছেন। বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে সামাজিক নানা অনুষ্ঠানে তাদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। চেয়ারম্যান ৩ প্রার্থীর মধ্যে দল- মত নির্বিশেষে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী হেবীওয়েট প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। একাধিক ভোটারের সাথে আলাপ কালে জানা যায়, বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ২টি ইউনিয়নে শক্ত অবস্থানে রয়েছেন।

তবে বিভিন্ন দলের নেতাকর্মী জানান, সরকারিদলসহ অন্যান্য দলের অনেক নেতাকর্মী মুক্তিযোদ্ধা নুরননবীর পক্ষে মাঠে নামায় বর্তমান চেয়ারম্যানের সাথে বাঘ- সিংহের লড়াই হতে পারে বলে অনেকে ধারনা করেন। ১০মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১লক্ষ ৫৭হাজার ৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় কৃষকের জমির গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কা, বৃদ্ধের মৃত্যু

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা দ ক সহ ১ ব্যবসায়ী গ্রেফতার

হোমনা থেকে সুলভ মূল্যে ভাড়া গাড়ি নিন

হোমনা থেকে সুলভ মূল্যে ভাড়া গাড়ি নিন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধা’ক্কায় সাইকেল আরোহী নি’হত