crimepatrol24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসে তীব্র লোডশেডিংয়ে নিদ্রাহীন মানুষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

 

হালিম সৈকত।। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা,তার ওপর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ঘন ঘন লোডশেডিং তো চলছেই।এতে নিদ্রাহীন হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ৩০-৪০ মিনিট বিদ্যুৎ দিয়ে দুই ঘন্টা খবর থাকে না বিদ্যুতের। এদিকে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলে ফোন ধরেন না এমন অভিযোগ উঠেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ-৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।এই উপজেলায় লোডশেডিংয়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।দিন- রাতে সমানতালে হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ এই আছে তো এই নেই,যেনো ভেলকিবাজি অবস্থা। গত এক সপ্তাহ যাবত ২৪ ঘণ্টাই বিদ্যুতের লুকোচুরি খেলায় বিপর্যস্ত জনজীবন।

পল্লী বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ অবস্থা।বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে দিনের অধিকাংশ সময়। গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা,কোথাও আবার এরচেয়েও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বিভিন্ন ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান।

ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহের তীব্র লোডশেডিংয়ে আর্থিক ক্ষতির পরিমাণ অনেক। তাই জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি সবার।

গতকাল বিকেলে অটোচালক সাইফুলের সাথে কথা হলে তিনি জানান, ‘ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের অটোরিকশা ফুল চার্জ করতে পারিনা। রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। এমনিতেই আমাদের এখানে তীব্র গরম চলছে,তার ওপর আবার বিদ্যুৎ থাকে না। খুব কষ্টে আছি।

কড়িকান্দি বাজার এলাকার গৃহিণী মনোয়ারা বেগম ও আয়েশা বেগম আক্ষেপ করে বলেন, ‘এই উপজেলায় ২৪ ঘন্টায় বিদ্যুৎ থাকে না ১৫-১৬ ঘন্টা। এতে ফ্রিজে থাকা সব জিনিস নষ্ট হয়ে যায়। রিচার্জেবল ফ্যান বা আইপিএস থাকলেও বিদ্যুৎ ঘাটতির কারণে বাসাবাড়িতে তা-ও চার্জ হয় না।’

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির লুকোচুরি খেলায় জনজীবন অতিষ্ঠ করে তুলেছে এমন অভিযোগ করে উপজেলার বলরামপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘দিন-রাত মিলিয়ে ৩০-৪০ বার লোডশেডিং হয়। তীব্র লোডশেডিংয়ে রাতে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। লোডশেডিংয়ে রাতে মানুষ ঘুমাতে পারছে না। এ ছাড়া রাতে ভোল্টেজ কম, ফ্যান ঘুরতে চায় না। একে তো গরম,তার ওপর লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা পড়েছেন মহা বিপদে। এলাকাবাসীর দাবি দ্রুত বিদ্যুতের লুকোচুরি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ।’

এবিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তিতাস সাব-জোনাল অফিসের এজিএম মোঃ ওসমান ফারুক সাংবাদিকদের জানান, ‘জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি হওয়ায় এবং পাওয়ার গ্রীডে টেকনিক্যাল সমস্যা থাকায় ফুল লোড নিতে পারছেনা। তবে এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ প্রার্থীর লক্ষাধিক টাকা জরিমানা

ঝিনাইদহের চন্ডিপুর গান্নায় চাঁদার জন্য ইজিবাইক চালককে পিটিয়ে জখম করল যুবলীগ নেতা জাবেদ

জনস্বার্থে নগরীর দোকান-পাট ও শপিং মল বন্ধ রাখার আহবান জানালেন রসিক মেয়র

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত

বানেশ্বরে বৃদ্ধার ব’স্তাবন্দি ম’রদেহ উদ্ধারের রহস্য উন্মোচন, ছেলের বৌ-নাতনি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

কাল থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

আগামীল ২৯ নভেম্বর, প্রয়াত শামছুজ্জামানের স্মৃতিচারণে স্মরণসভা

ধামরাইয়ে বাস- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই বন্ধুর!

টানা ৫ দিন বৃষ্টির আভাস, আজ ৩ বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা