crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে চীনফেরত শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২০ ২:৪১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনফেরত এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ৮ফেব্রুয়ারি শনিবার বেলা ১টায় হাসপাতালের ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ডে তাসদীদ হোসেন (২৫) নামের ওই শিক্ষার্থীকে ভর্তি করা হয়। সে চীনের আনুই ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। তাসদীদ করোনায় আক্রান্ত হয়েছেন কি না তা নিশ্চিত করতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিশেষজ্ঞদের একটি দল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নীলফামারী জেলার ডোমার মীরজাগঞ্জ এলাকার আলতাফ হোসেনের ছেলে তাসদীদ হোসেন আড়াই বছর ধরে চীনে অধ্যয়নরত। চীনে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করলে গত ২৯ জানুয়ারি তাসদীদ দেশে ফিরে শরীরে জ্বর অনুভব করলে ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জানের পর্যবেক্ষণে তাকে রাখা হয়। শনিবার সকালে তাসদীদের শ্বাসকষ্ট বাড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ৫ শয্যাবিশিষ্ট আলাদা ওয়ার্ডে তার চিকিৎসার ব্যবস্থা করান।

তাসদীদের বাবা আলতাফ হোসেন বলেন, চীন থেকে ফিরে আসার পর চিকিৎসকরা আমার ছেলেকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন। ঘুমটা একটু বেশি হচ্ছে। পাঁচদিন পর ছেলের শ্বাসকষ্ট দেখা দেয়। এজন্য হাসপাতালে নিয়ে এসেছি। যদি করোনাতে আক্রান্ত হয় তবে আমার ছেলে এখানে সুচিকিৎসা পাবে বলে মনে করছি।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোকাদ্দেম জানান, যেহেতু সে চীন থেকে এসেছে তাই আমরা করোনা ওয়ার্ডে তাকে চিকিৎসা দিচ্ছি। আমাদের চিকিৎসকরা তাকে দেখাশোনা করছে। এ ব্যাপারে আইইডিসিআরের সঙ্গে কথা বলা হয়েছে। তারা নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে আসলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো। বর্তমানে জ্বর নেই তবে শ্বাসকষ্টের কথা বলছে রোগী। এটা করোনার উপসর্গ কি না তা এখনও বলা যাচ্ছে না। তার চিকিৎসার জন্য আমাদের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়দের সমন্বয়ে আলাদা টিম কাজ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খালিশপুরে অপহরণ করে ধ’র্ষণ, ভিকটিম উদ্ধারপূর্বক আসামী গ্রেফতার

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ডোমারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, প্রতিবাদ করায় আটকে রাখা হয় স্বজনদের

চিলাহাটিতে ট্রেনের টিকিট কাটতে গিয়ে হেনস্থার শিকার হলেন যাত্রী

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত

বিরূপ আবহাওয়াতেও স্বাস্হ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় জামালপুর সদরের এসিল্যাণ্ড

দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম গ্রেফতার  

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ

কটিয়াদীতে চাঞ্চল্যকর হ*ত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার