crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ

আমিন হাসান , কুষ্টিয়া প্রতিনিধি >>

কুষ্টিয়ায় বজ্রপাতে খাইরুল ইসলাম (৩৫) ও নিজাম উদ্দিন (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ইবি থানার শেখপাড়া আনন্দনগর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম পাবনা জেলার চাটমোহর থানার খৈরাজ গ্রামের মাহির প্রামাণিকের ছেলে ও নিজাম উদ্দিন একই এলাকার বাসিন্দা। তারা চুক্তিতে শেখপাড়ায় ধান লাগানোর জন্য এসেছিলেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরেক কৃষক নুর ইসলাম   বলেন, আমরা তিনজন ধান লাগানোর জন্য এক মাস ধরে শেখপাড়া গ্রামের জামিরুল ইসলামের বাড়িতে ছিলাম। দুপুরে আমরা তিনজন ধান লাগাচ্ছিলাম। পরে আমি জমির মালিকের বাড়ি থেকে ভাত আনতে গিয়েছিলাম। ভাত আনার সময় প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। পরে এসে দেখি তারা দুজন মাঠের মধ্যে পড়ে আছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তারা দু’জন মারা যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীর ৪০হাজার টাকা জরিমানা

প্রতিষ্ঠিত হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ট্রেড ইউনিয়ন করার অধিকার

ডোমারে বাড়ির সীমানাকে কেন্দ্র করে মারপিট, আটত ৪

তেঁতুলিয়ায় ট্রাকের চা’পায় পাথর শ্রমিকের মৃ’ত্যু

তেঁতুলিয়ায় ট্রাকের চা’পায় পাথর শ্রমিকের মৃ’ত্যু

করোনা ভাইরাস প্রতিরোধে সরিষাবাড়ীতে প্রচারাভিযান ও জীবাণুনাশক পানি ছিটিয়েছে সেনাবাহিনীর সদস্যরা

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

হোমনায় ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হ*ত্যা মামলার আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে

জন্ম নিবন্ধন ছাড়াও পাওয়া যাবে টাইফয়েডের টিকা