crimepatrol24
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

উজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ৩:৪৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : বরিশালের উজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।আজ শনিবার সকালে ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে
উজিরপুর মডেল থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন।

ওই কিশোরীর মা বলেন, তার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। স্কুলে আসা-যাওয়ার পথে তার মেয়েকে মাহেন্দ্রাচালক বেল্লাল সরদার (২২) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ব্যাপারে একাধিকবার বেল্লালকে সতর্ক করা হয়। তার পরিবারের কাছে বিচার দেওয়া হয়। এতে বেল্লাল আরও বেপরোয়া হয়ে ওঠেন। বখাটের ভয়ে পরীক্ষার ২/৩ মাস আগে থেকেই মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে তার মা পাশের বাড়িতে যান। এ সময় সে নিজের বাড়িতে পড়াশোনা করছিল। সকাল ১০টার দিকে বেল্লাল সরদার তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। বিষয়টি থানা-পুলিশ বা অন্য কাউকে জানালে হত্যার হুমকি দেন।

কিশোরীর মায়ের দাবি, তিনি বাড়ি ফিরে সব শুনে মামলা দায়েরের সিদ্ধান্ত নিলে বেল্লাল ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়ে মা-মেয়েকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আজ মামলা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। আসামি বেল্লাল সরদারকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

বর্তমানে কঠিন সময় পার করছে বাংলাদেশ, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেঙ্গু জ্বর হতে রক্ষা পাওয়ার আমল

আল আরাফাহ্ ইসলামি ব্যাঙ্কের এমডি কে বাধ্যতামূলক ছুটিতে

গৌরীপুরে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে নব বধু উধাও, খালি হাতে ফিরে গেলেন বর !

সরিষাবাড়ীতে বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে নব বধু উধাও, খালি হাতে ফিরে গেলেন বর !

ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে দম্পতি সমাবেশ

পঞ্চগড়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রয়োজন ছাড়া ঢাকামুখী না হওয়ার নির্দেশঃ নৌ প্রতিমন্ত্রী

এবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করলেন সেই ভূমি কর্মকর্তা

এবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করলেন সেই ভূমি কর্মকর্তা