crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আড়াইহাজারে শ্বশুর বাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৬, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ

প্রতীকী ছবি।

ক্রাইম পেট্রোল ডেস্ক >>

আড়াইহাজারে শ্বশুর বাড়ি থেকে এক জামাতার লাশ উদ্ধার করা হয়েছে । জামাতার নাম শাহ আলম (৩২)। মঙ্গলবার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের চৌথার কান্দা থেকে শাহ আলমের লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের আম্মর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩ বছর আগে মারুয়াদী গ্রামের আম্মর আলীর ছেলে শাহ আলমের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম চৌথার কান্দার আলাউদ্দিনের মেয়ে সুমির বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মলাভ করে। সোমবার সুমির বাবা আলাউদ্দিন তার মেয়েকে শ্বশুর বাড়ি মারুয়াদী থেকে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে শাহ আলমের শ্যালিকা শিরিনা তাকে ফোন করে রাতে তাদের বাড়িতে আসতে বলে।তার ফোন পেয়ে রাত ১০টার দিকে শাহ আলম শ্বশুর বাড়িতে যান। পরদিন মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন বাড়ির পাশে শাহ আলমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

আড়াইহাজার থানার ওসি মো: নজরুল ইসলাম জানান, ‘বিষয়টি সন্দেহজনক। বাড়ির সবাই পালিয়ে গেছে। নিহতের গলায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ ময়না তদন্তের আগে সঠিকভাবে বলা যাচ্ছে না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

তীব্র শীতে গরীব-দুঃখী শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন নাগরপুরের ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম

পরিবর্তনের চাবি আপনার হাতে: ‘হ্যাঁ’ ভোটে দিন সম্মতি

রংপুরে জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

জামালপুরে বাপেক্সের গ্যাসের অনুসন্ধান, পরীক্ষামূলক উত্তোলন শুরু

সু চির বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করল সামরিক সরকার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর সহযোগিতায় শ্রমিকদের অসন্তোষ নিরসন

ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর সহযোগিতায় শ্রমিকদের অসন্তোষ নিরসন

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪