crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ২১২, নতুন শনাক্ত ১১,৩২৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২১ ১০:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ রেকর্ড মৃত্যু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩ জনে। আগের দিন বৃহস্পতিবার (৮ জুলাই) শনাক্ত ছিল ১১ হাজার ৬৫১ জন, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৫৮৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৮ লাখ ৬২ জন ৩৮৪ জন করোনা রোগী সুস্থ হলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রাস্তায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু!

ডোমার পৌর নির্বাচনে মেয়র পদে ৩জনসহ মোট ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবেনা: সেনাপ্রধান

গৌরীপুরে নিয়ন্ত্রন হারিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর উদ্যোগ

বিএনপির পর নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

রাষ্ট্রপতিতে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে না যাওয়ার দাবি জানালেন বিপ্লবী ছাত্র পরিষদ

খুলনা মহানগর আওয়ামীলীগ নেতা গ্রেফতার

এসপি হারুনের দুর্নীতি, তদন্তের নির্দেশনা চেয়ে রিট