crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২০ ১০:৩৮ পূর্বাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিল্লাল @ চোরা বিল্লাল @ মিশরী বিল্লাল @ টাইগার বিল্লালকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার রুপণ কুমার সরকার পিপিএম, পুলিশ পরিদর্শক (নিঃ), জেলা গোয়েন্দা শাখা নরসিংদী ও মিডিয়া সমন্বয়ক, জেলা পুলিশ নরসিংদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই ২০২০ খ্রিঃ তারিখ মোঃ সৈয়দুজ্জামান,অফিসার ইনচার্জ,নরসিংদী মডেল থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক(অপারেশন্স) তোফাজ্জল হোসেন, এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক, এসআই মেহেদী হাসান,এএসআই দীপক কুমার সরকার,এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থাকা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী (১) বিল্লাল @ চোরা বিল্লাল @ মিশরী বিল্লাল @ টাইগার বিল্লালকে ২০/০৭/২০২০ খ্রিঃ তারিখ গ্রেফতার করেন। থানায় অবস্থান করে আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে তার সন্ত্রাসী কার্যে ব্যবহৃত অবৈধ অস্ত্র-গুলো চৌয়ালা তালতলা নিজ বাড়ীতে সংরক্ষিত আছে। আসামী বিল্লালসহ ২০/০৭/২০২০ খ্রিঃ তারিখ ২৩:৫০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন চৌয়ালা তালতলা বিল্লালের নিজ বাড়ীর স্টীলের আলমারির নিচ হতে একটি আগ্নেয়াস্ত্র রিভলবার ৬ রাউন্ড গুলি লোডকৃত অবস্থায় উদ্ধার করা হয়।আসামী দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামী বিল্লাল @ চোরা বিল্লাল @ মিশরী বিল্লাল @ টাইগার বিল্লালের বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি অস্ত্র মামলা, ০১ টি ডাবল মার্ডার মামলা,০৫ টি মাদক মামলা,০২ টি ডাকাতি মামলা,০১ টি পুলিশ অ্যাসল্ট মামলা,০১ টি অন্যান্য মামলাসহ মোট ১১ টি মামলা আছে।আসামীর বিরুদ্ধে ০৩ টা গ্রেফতারী পরোয়ানা মূলতবি আছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলালসহ ১দিনে ৫৪জন করোনায় আক্রান্ত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে ১৭ কোটি মানুষের অধিকার নিশ্চিত করুন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে ১৭ কোটি মানুষের অধিকার নিশ্চিত করুন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না : তারেক রহমান

শেরপুরের নালিতাবাড়ীতে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে নাতনিকে পুকুর থেকে উদ্ধার করতে গিয়ে এবং বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

সিলেটে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থা: পুলিশ পরিদর্শক ক্লোজড

জগন্নাথপুরে মধ্যবিত্ত পরিবারের পাশে নেই কেউ !

আশুলিয়ায়‌ র্্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক১

আশুলিয়ায়‌ র্্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক১

রংপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যা