crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সেনাবাহিনী থেকে আযমীর বরখাস্তের আদেশ বাতিল, যেসব সুবিধা পাবেন আমান আযমী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আবদুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রমার্জনা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

বরখাস্তের প্রজ্ঞাপন বাতিল করে ২০০৯ সালের ২৪ জুন থেকে তাকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার এই আদেশ প্রমার্জনা করা হয়। আজ শুক্রবার আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়। একই সঙ্গে এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ২৩ জুন জারি করা তার বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

আবদুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের ছেলে। ২০১৬ সালের ২২ আগস্ট রাতে আমান আযমীকে গু*ম করা হয় বলে তাদের পরিবারের অভিযোগ। আট বছর পর এ বছরের ৬ আগস্ট সকালে তিনি নিজ বাসায় ফেরেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ইউএনও আজগর আলীর বিদায়ের কথা শুনে স্ব-উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

রংপুরে পুলিশ সদস্যের নেতৃত্বে স্কুলছাত্রীকে গণধর্ষণের অ‌ভি‌যোগ

জাতীয় শুদ্ধাচার ২০২১- এ কক্সবাজারের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন চকরিয়ার ইউএনও

চলমান ‘কঠোর লকডাউন’ বা কঠোর বিধিনিষেধ বাড়ানো হতে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জগন্নাথপুরে “আল্লাহ” লেখা সোনালী কই মাছ !

ডোমারে পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে আহত

আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই: ম্যাথিউ মিলার

হোমনায় হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

হোমনায় শীর্ষ মাদক ব্যবসায়ী লোকমানকে ইয়াবাসহ গ্রেফতার করলেন সার্কেল এএসপি মো. ফজলুল করিম

গাইবান্ধায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার সহযোগিতায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ