crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদিতমারীতে আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১১টি’তে ঝুলছে তালা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৯, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

 

লালমনিরহাট সংবাদদাতা:
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের জমি এবং ঘরের গৃহহীন ও ভূমিহীনদের নিজ মালিকানাসহ, বিদ্যুৎ পানির সুবিধা দেয়া হয়েছে। এত সুবিধা থাকা সত্ত্বেও আশ্রয়নপ্রকল্পে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা।লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১নং দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী মৌজার দক্ষিণ গোবধার, ৪নং ওয়ার্ডের নয়ারহাট সাংকার চওড়াতে গড়ে উঠা আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১১টি’তে ঝুলছে তালা।

আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী মো.মোতালেব মিয়া জানান, ‘যারা এখনো এই আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকেননা তাদের অনেকেরই কম বেশ জমিজমা রয়েছে এবং সচ্ছলভাবে  চলার পথও রয়েছে , মাঝে মধ্যে তারা এমনিতেই এসে খোঁজ খবর নিয়ে যায়।’

স্থানীয় এলাকাবাসীদের অনেকেই অভিযোগ অভিযোগ করে বলেন, আমাদের গ্রামে অনেক ভূমিহীন এবং গৃহহীন মানুষ
রয়েছে। আমরা তাদের নামও দিয়েছি। কিন্তু তারা এই আশ্রয়ন প্রকল্পে ঘর পায় নি, ঘর পেয়েছে যারা সচ্ছল এবং যাদের এই আশ্রয়নের ঘর নাহলেও চলে।

আশ্রয়ন প্রকল্পের নিকটস্থ বাসিন্দা
মাছ ব্যবসায়ী মো. নুরজামাল এই বিষয়ে
জানান,’সাংকারচওড়া বাজারের পশ্চিমে থাকেন মোছাঃ কুলছুম বেগম। প্রকৃত ভূমিহীন অন্যের জমিতে একটি চালা তুলে থাকেন। বর্তমান তার দেখাশুনা করার মতো কেউ নেই। নিজে  কাজকর্ম করে কোনো রকমে বেঁচে আছে। তার নাম দিয়েছিলাম কিন্তু সে এই আশ্রয়নের ঘর পায় নি।’

এছাড়াও একই গ্রামের বাসিন্দা, মাহাবুর রহমান এবং শাহিনা বেগমসহ আরও
অনেকেই ভূমিহীন এবং গৃহহীন রয়েছেন যারা এই আশ্রয়ন প্রকল্পের ঘর
পাওয়ার যোগ্য।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন, ‘বিষয়টি সঠিক তদন্ত করে দেখে আমরা ব্যবস্থা নেব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক দফা দাবিতে স্মারকলিপি প্রদান

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন ফ্রেন্ডস ক্লাব

নাসিরনগরে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নাসিরনগরে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেনু মিয়া মাস্টারের ইন্তেকাল

প্রতিনিধি আবশ্যক

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

রুমে রুমে চা-সিঙ্গারা খাওয়া বন্ধ করুন : কৃষিমন্ত্রী

রুমে রুমে চা-সিঙ্গারা খাওয়া বন্ধ করুন : কৃষিমন্ত্রী

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর