crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৪৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগৈলঝাড়ায় পুত্রবধূকে বিয়ে করতে গিয়ে শ্বশুর শ্রীঘরে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৫, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আগৈলঝাড়ায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে বিয়ে করতে কাজী ডেকে আনলেন শ্বশুর নুরুল ইসলাম নাজিম (৫৫)। এতেও শেষ রক্ষা হলো না। পুত্রবধূর দায়ের করা মামলায় অবশেষে তিনি এখন কারাগারে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, সাত মাস আগে হালিমা বেগমের (২১) বিয়ে হয় উপজেলার রাজাপুর গ্রামের নুরুল ইসলাম নাজিমের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে সোহাগের সাথে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) পুত্রবধূর বাবার বাড়ি পশ্চিম খাজুরিয়া গ্রামে বেড়াতে আসেন শ্বশুর নুরুল ইসলাম নাজিম। ওই দিন রাত আটটার দিকে তিনি পুত্রবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরিবারের সহযোগিতায় রক্ষা পান হালিমা।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মিয়া বলেন, ‘ ধর্ষণে ব্যর্থ হয়ে হালিমার শ্বশুর তার প্রতিবন্ধী ছেলেকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে স্থানীয় কাজী নূর হোসেনকে ডেকে আনেন। কাজী এই বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। ঘটনাটি জানাজানি হলে ওই রাতেই শ্বশুর নুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মঙ্গলবার সকালে পুত্রবধূ হালিমা বেগম বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নকিব আকরাম জানান, ওই মামলায় নুরুল ইসলামকে গ্রেফতার করে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন

নাটোরে সড়ক নির্মাণকাজের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সওজ কর্মকর্তা, আইসিটি আইনে মামলার হুমকি

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

করোনা: দেশে একদিনে মৃত্যু ৪৬, আক্রান্ত ৩৪৭১

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে : মার্কিন রাষ্ট্রদূত

ডোমারে মিরজাগঞ্জ রেল স্টেশনের বে’হাল দশা, হাজারো মানুষের দু’র্ভোগ

হোমনায় অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ৮ লাখ টাকার ক্ষতি

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে পরিবেশদূষণকারী অবৈধ কারখানা বন্ধ, ৮০ হাজার টাকা জরিমানা

গৌরীপুরে মতবিনিময় সভায় সোমনাথ সাহা

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ১০ ব্যবসায়ী গ্রেফতার