crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে পরিবেশদূষণকারী অবৈধ কারখানা বন্ধ, ৮০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৯, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

 

 

মো. ইব্রাহিম খলিল:
কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা গ্রামে মোবাইল কোর্টের অ়ভিযান পরিচালনা করে পরিবেশ দূষণকারী চামড়া পোড়ানোর অবৈধ কারখানা বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।

আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এসময় কারখানার সপক্ষে প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় কারখানার মালিক রাজিব চৌধুরীর পক্ষে তার শাশুড়ি খোদেজা বেগমকে বায়ু দূষণ বিধি অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান,
‘আজ হোমনা উপজেলার পৌর এলাকার পার্শ্ববর্তী বাগামারার সাধারণ মানুষের দুর্ভোগের শেষ হলো। এলাকাটিতে চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানা ছিল যা থেকে এর পার্শ্ববর্তী এলাকাসমুহে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। বিশেষকরে রাতের বেলায় যখন চামড়া পোড়ানো হত, চামড়া পোড়া গন্ধে এলাকার মানুষের জনজীবন ছিল বিপর্যস্ত। আজ উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা স্যারের নির্দেশনায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে এবং কারখানার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কারখানার মালিক রাজিব চৌধুরীর শাশুড়ি খোদেজা বেগম কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

উল্লেখ্য, কিছুদিন পূর্বে নিলখী ইউনিয়ন এর সিনাইয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একইরকম বায়ু দূষণকারী ও দুর্গন্ধ সৃষ্টিকারী আরো একটি অবৈধ চামড়া পোড়ানোর কারখানা বন্ধ করে দেয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, মেলেনি অভিযোগের সত্যতা

ডিমলায় ঝরেপরা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে অবহিতকরণ ও সংলাপ

ডিমলায় ঝরেপরা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে অবহিতকরণ ও সংলাপ

মহেশপুর অভাবের তাড়নায় আত্মহত্যাকারী সেই ওহিদুলের পরিবারের পাশে ঝিনাইদহ র‌্যাব-৬

পুঠিয়ায় ভ্যানের ধা’ক্কায় ৪ বছরের শিশু নি’হত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রমজানেও আন্দোলনে থাকছে শিক্ষক-কর্মচারীরা

কেএমপিতে ভ্যান হারানো প্রতিবন্ধীকে নতুন ভ্যান উপহার দিলেন মানবিক পুলিশ কমিশনার

আদমদীঘিতে অ’গ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ২৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আদমদীঘিতে অ’গ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ২৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ডোমারে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ