crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউর ঢাকা অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউর হেড অব ডেলিগেশনস জানিয়েছেন, জুলাই মাসে তারা বিভিন্ন অংশীজনের সাথে সাক্ষাৎ করেছেন, সেটা ফলপ্রসূ হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন।’

তিনি আরো জানিয়েছেন, ‘তাদের হেড অফিস ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর যে আর্থিক বিষয়টি ছিল, সেটি তারা নামঞ্জুর করেছেন। তাই আপাতত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে তারা যোগাযোগ অব্যাহত রাখবে।’

ইইউর চিঠিতে সহিংসতা বা নির্বাচন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করা হয়নি বলে দাবি করেন ইসি সচিব।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি প্রতিবেদনের ওপর নির্ভর করে নির্বাচন পর্যবেক্ষণ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

জিয়াউর রহমান যাদের সংক্ষিপ্ত বিচার ও বিনাবিচারে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যরা আজও কাঁদছেনঃ তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান যাদের সংক্ষিপ্ত বিচার ও বিনাবিচারে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যরা আজও কাঁদছেনঃ তথ্যমন্ত্রী

ঝিনাইদহে উত্তম কাজের স্বীকৃতি হিসাবে সার্জেন্ট মোস্তাাফিজুর রহমানকে আবারো নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

মহেশপুরে মাদকসহ ৫ চোরাকারবারি বিজিবির জালে বন্দি

ঝিনাইদহের রিপনের গুলিবিদ্ধ লাশ সাভারে উদ্ধার

শতভাগ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন

শতভাগ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন

ত্রাণ নয়,চাই টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে চকরিয়ায় বিশাল মানববন্ধন

রংপুরে শিশু পূর্ণিমা ধর্ষণের হত্যার রহস্য উদঘাটন, আটক২

হরিণাকুন্ডুতে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ধর্ষক শিলু হাসান গ্রেফতার