crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডুতে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ধর্ষক শিলু হাসান গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০১৯ ৩:১১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চিথলিয়াপাড়া গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিতার পিতা হাসান আলী বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা করেছে। মামলা নং ১২।

হরিণাকুন্ডু থানার এসআই আব্দুল জলিল জানান, দীর্ঘ ২ বছর ধরে শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শিলু হাসান। প্রেমের সুবাদে স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে পার্বতীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিলু হাসান। সর্বশেষ চিথলিয়াপাড়ার বাচ্চুর বাড়িতে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানায়। এরপর মেয়েটির পিতা হাসান আলী বাদী হয়ে শুক্রবার রাতে হরিণাকুন্ডু থানায় ধর্ষক শিলু হাসানকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক শিলুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার সেফটি সিম্পল কালেকশন বুথ উদ্বোধন

শৈলকুপা পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ইভিএমে শেষ হল ভোট

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

হোমনায় সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রংপুরে পুলিশ ভ্যান থেকে হাতকড়াসহ পালিয়ে গেল আসামি শাহ্‌ পরান

হোমনায় সাংবাদিকদেরও খোঁজ-খবর নিলেন এএসপি মো. ফজলুল করিম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৫

গোপালগঞ্জে নিহত ৫ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে কলারোয়া যুবলীগের শোক প্রকাশ

আমার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩০ বস্তা সিমেন্ট আটক