crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ছাতিয়াইনে আর্ন্তজাতিক সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
ছাতিয়াইনে আর্ন্তজাতিক সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

 

 

 

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আহলে বায়াতে রাসুল(সা:) পাক-পাঞ্জাতন আলাইহি সাল্লামের স্মরণে ১ম বার্ষিক মাওলা আলী আর্ন্তজাতিক সুন্নী কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর থেকে সারা রাতব্যাপী মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিএন স্কুল এন্ড কলেজ মাঠে এ কনফারেন্সের আয়োজন করা হয়।বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামালের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে হাজার হাজার সুন্নী জনতার অংশগ্রহণে বাদ আছর সুন্নী কনফারেন্সের উদ্বোধন করেন খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাসুদ বখত কায়েদ। মুফতি কাজী এম.এ মজিদ চিশতির সঞ্চালনায় সুন্নী কনফারেন্সে বয়ান করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী,আল্লামা ড. সাইফুল আযম বাবর আল-আজহারী আমেরিকা,মুফতি ফরমান আলী রেজভী ভারত,আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী ঢাকা,মুফতি গোলাম রাব্বানী কাসেমী চট্রগ্রাম। এছাড়াও মাওলানা রুকনুজ্জামান নোমানী,মাওলানা মুফতি শাহরাজ উদ্দিন জিহাদী,মাওলানা শফিকুল রহমান,মাওলানা আজিজুল ইসলাম খান,মাওলানা শফিকুল রহমান খানসহ আরো অনেক ওলামায়ে কেরামগণ মাহফিলে বয়ান করেন।এসময় অন্যান্যদের মধ্যে সুন্নী কনফারেন্সে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ,ছাতিয়াইন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো: সমসু মিয়া,খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ ওমরুল কামাল,পীরজাদা আলহাজ্ব সৈয়দ শরিফুর রহমান,পীরজাদা সৈয়দ নাজমুল আবদাল,পীরজাদা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া,পীরজাদা সৈয়দ আজাদ ইবনে আক্তার,পীরজাদা সৈয়দ রফিকুল হোসাইন,সৈয়দ আবিদুর রহমান,সৈয়দ তাজাম্মুল হোসাইন,মো: আবদুল হামিদসহ তরিকত পন্থী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

বেরোবির অর্থনীতি বিভাগের অচলাবস্থা, ক্লাস-পরীক্ষা বন্ধ দুই মাস

রংপুরে ইসলামি বক্তা আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধান না পেলে  গণআন্দোলনের হুঁশিয়ারী

ডোমারে দুই মাদক সেবনকারীর কারাদণ্ড

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ কর্মীর মৃত্যু

কুষ্টিয়ায় অনাড়ম্বর পরিবেশে বিআরবি কেবল এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ ডিবি ওসি’র স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভালুকায় যুবলীগের মানববন্ধন

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

বনজ সম্পদ ধ্বং-সকারীর বিরুদ্ধে ব্যবস্হা নিনঃ বন-উপমন্ত্রী হাবিবুন নাহার

লক্ষ্মীপুর ১ নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান হিসেবে এমরান হোসেন নান্নুকে আবারও পেতে চান এলাকাবাসী