crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৬, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬ মার্চ) ভোরে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তারপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন ও নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীবের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছনাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মো. আলমগীর সরকারসহ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাকুন্দিয়ায় ১০২’পিস ইয়াবাসহ আটক-৩

সাংবাদিক আবশ্যক

আগামী বছর বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণে সুফল পাওয়া যাবে

সরিষাবাড়ীতে সোহেল তরফদারের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ॥ অন্যজন সুস্থ

পিইসিই পরীক্ষাকে সামনে রেখেই রংপুরে পুলিশ লাইন্স মাঠে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

হোমনায় ঘাগুটিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

পঞ্চগড়ে সমাজসেবা কর্মীসহ ৪ জনের করোনা শনাক্ত

দেশে করোনায় ২২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩,৭৬৮