crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোণায় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে দু’র্বৃত্তদের হামলায় ৩ পুলিশ আহত, আটক ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নেত্রকোণার পূর্বধলায় অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে দু’র্বৃত্তদের হামলায় এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পূর্বধলা থানার এসআই মোশাররফ হোসেন (৪৮), কনস্টেবল জাহিদুল ইসলাম (৫৫) ও শহিদুল ইসলাম (২৬)। অপরদিকে আটকরা হলেন উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে মনতাজ উদ্দিন (৫৫), একই গ্রামের বাবুল পালোয়ানের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) ও বাবুল পালোয়ানের ছেলে হৃদয় (১৭)।

পূর্বধলা থানার এসআই মোশারফ হোসেন বলেন, ‘উপজেলার খলিশাউড় গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ৫ জুন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে দু’র্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ১৩ জুন রাতে উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মেহেদী হাসান ইমন (১৯), মনারকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াল মিয়া (১৯) ও জারিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে তোফায়েল (৩২) নামে ৩ জনকে আসামি করে মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের জন্য উপজেলার জারিয়া গ্রামে মেহেদী হাসান ইমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ । এ সময় দুর্বৃত্তরা ধা’রালো অ’স্ত্র ও লা’ঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় দু’র্বৃত্তরা। এতে এসআইসহ পুলিশের তিন সদস্য আ’হত হয়েছেন।

পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে হা’মলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। তিনজনকে আটক করা হয়েছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন মো. সাহাবুদ্দিন

হোমনায় রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে, আহত-৮

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

পঞ্চগড়ে বঙ্গমাতা কলেজে চুরি

জামালপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জুলাই শহিদের পরিবারকে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

ঝিনাইদহে অটো রাইস মিলের দূষিত বর্জ্য ও পানিতে বাড়ি ছাড়া কয়েকটি পরিবার, হতাশ এলাকাবাসী

দিনাজপুরে সহকারী পুলিশ সুপার এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত