crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দামুকদিয়া গ্রামের বকুল মিয়া ও ঝন্টু মোল্লার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের মেলান্দহে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার – চেয়ারম্যান-মেম্বারদের ভাগবাটোয়ারার দ্বন্দ্ব অতঃপর

ঝিনাইদহে ছাত্র হোস্টেলের পানি জমে নষ্ট হচ্ছে সওজের ২৩ কোটি টাকার রাস্তা !

পাবনায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের চারটি উপজেলায় নৌকার প্রার্থী চূড়ান্ত

আওয়ামী স’ন্ত্রাসীদের বিচার দাবিতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপায় নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

নাসিরনগরে তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইদ উপহার বিতরণ

মহেশপুরের ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে প্রসূতির মৃত্যু, মালিককে মারধর

মহেশপুরের ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে প্রসূতির মৃত্যু, মালিককে মারধর

গৌরীপুরকে ভৃৃূমিহীন,গৃহহীন মুক্ত করার প্রশাসনের প্রেস রিলিজ