crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তেঁতুলিয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে পুকুর থেকে মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মর্জিনা উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত.শামসুল হকের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক রোগী ছিলেন মর্জিনা । সকালে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান তিনি । সেখানে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া না গেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, ‘সন্ধ্যা সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নেত্রকোনায় পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সমবায়ীদের মাঝে চারা বিতরণ

রংপুরে ‘বাংলার মুখ’ এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব ও ফযীলত

ডোমার মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডোমার চাঁন্দখানায় পারিবারিক দ্বন্দ্বের কারণে মসজিদের নির্মাণ কাজ বন্ধ

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও গোয়েন্দা শাখার যৌথ প্রচেষ্টায় পরিবহন চাঁদাবাজ ও মাদকসেবী গ্রেফতার

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা 

ঝিনাইগাতীতে স্বস্তি ফিরেছে সবজির বাজারে 

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন