crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২, ২০১৯ ৭:৫৮ পূর্বাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি, আলোচনা সভা এবং ঋণ বিতরণ করা হয়। র‍্যালিটি সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের মধো দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদ্বোধন করে র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা -তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াস, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।

সভায় উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক ২০ জনের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঋণের চেক বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটাক’র পিকনিক ও মিলনমেলা

সুন্দরগঞ্জে ত্রাণ সংকটে ভুগছেন বানভাসি মানুষ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ

ডোমারে ল্যাম্বের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের দাফন সম্পন্ন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো রেলওয়ের সম্পদ দখল ও বদলি জটের চাঞ্চল্যকর তথ্য

দেশ ও জাতির জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে মিথ্যা মামলা, দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

নীলফামারীতে ড. মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল