crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে এনামুল হাসিব (এনাম মিয়া)’র দাফন সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩, ২০১৯ ২:৩৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে এনামুল হাসিব (এনাম মিয়া)’র দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় রংপুর ডক্টর্স ক্লিনিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ……..রাজিউন। রবিবার (৩ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে সোনারায় ইউনিয়নের খাটুরিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি খাটুরিয়া ধনিপাড়া গ্রামের সাবেক জেলা দায়রা জজ হিম্মত আলীর কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর। তিনি ৩ পুত্র, ১ কন্যা ও ৬জন নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায়, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডোমার পৌর মেয়র, আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব রেজওয়ানুল রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সরকার, ডিমলা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার অপু, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সার্জেন (অবঃ) তহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদ আহমেদ শান্তসহ সর্বস্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে তার বড় ছেলে এমদাদুল হাসিম কাজল পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্খী সকলের কাছে দোয়া কমনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নছিমন-করিমন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ইসমে আযমের ফজিলত

ঝিনাইদহে শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে একাধিক বিয়ে করার অভিযোগ

ঝিনাইদহে শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে একাধিক বিয়ে করার অভিযোগ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে আছেন যারা

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

রংপুর ৩ আসনের উপনির্বাচনের দিন হিন্দু সম্প্রদায়ের সপ্তমীর দিন হওয়ায় নির্বাচনের দিন পরিবর্তনের দাবীতে  মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রংপুর ৩ আসনের উপনির্বাচনের দিন হিন্দু সম্প্রদায়ের সপ্তমীর দিন হওয়ায় নির্বাচনের দিন পরিবর্তনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নাসিরনগরে টিসিবি’র পণ্য ক্রয়ে ভিড়,বরাদ্দ বাড়ানোর দাবি