crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গ্রেনেড হামলা কোন দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত: ওবায়দুল কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ণ


মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা দিবালোকের মত সত্যকে মিথ্যা বলে চালাতে চাচ্ছে, ২১ আগস্ট হামলা নাকি ‘দুর্ঘটনা’। ২১ আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পতভাবে ব্যবহার করেছে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকার। পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছিল।’

আজ (২২ আগস্ট), বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। ২১ আগস্টের টার্গেট ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুফতি হান্নানসহ অন্যান্যদের বক্তব্যে এবং দালিলিক প্রমাণে বেরিয়ে এসেছে, কারা এর পেছনে মদদ দিয়েছে। কারা বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে। এই হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন, বিএনপির শীর্ষ নেতৃত্ব- এটা সবাই জানতো।’

তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে। সেদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে যান। হতে পারে, হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই তারা এ হামলাকে এখন ‘দুর্ঘটনা’ বলছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খুনিদের নিখুঁত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে হামলাকে ‘দুর্ঘটনা’ মনে করতে পারে। তদন্তে বাধা দেয়া, জজ মিয়ার নাটক সাজানো, আলামত নষ্ট করাসহ পদে পদে বাধা প্রদানের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ জাতির কাছে আজ স্পষ্ট।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

ময়মনসিংহে পিকআপ থামিয়ে ডিম লু’ট, ৬ ডা’কাত গ্রে’ফতার।

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ

শৈলকুপায় করোনায় মৃত বলে খাটিয়া দিলেন না গ্রামবাসী, এলেন না স্বজনরাও, লাশ দাফন করল ইসলামী ফাউন্ডেশন !

রংপুরে ১৩ মাসেই অ’তিষ্ঠ ইউনিয়নবাসী, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অ’নাস্থা

রংপুরে ১৩ মাসেই অ’তিষ্ঠ ইউনিয়নবাসী, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অ’নাস্থা

ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

নিখোঁজ সংবাদ

ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভোটারের সুবিধার্থে ইভিএম এর পাশাপাশি মোবাইল এপস্ এর মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি চালু করুন :আবু সায়েম মো. সা’-আদাত উল করীম