crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৫, ২০১৯ ২:১৫ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-প্রতিযোগিতায় ফুটবল, মাদক সামাজিক ব্যাধি, মাদককে না বলুন” এ শ্লোগানে কুমিল্লার হোমনায় এমপি সেলিমা আহমাদের উদ্যোগে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, প্রবীণ আ’লীগ নেতা সৈয়দ ইসমাইল হোসেন, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস ও পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন লাল রায় প্রমুখ। উক্ত ফুটবল টুর্ণামেন্টটি উপজেলা ছাত্রলীগের পরিচালনায় আয়োজন করেন পৌর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান।
জানা গেছে, এতে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে এবং উদ্বোধনী খেলায় জয়পুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সৈয়দ ইসমাইল হোসেন ফুটবল একাদশ অংশগ্রহণ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

গোবিন্দগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউন এলাকা মনিটরিং

শৈলকুপায় বৃদ্ধকে পি-টি-য়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালেন পলাশবাড়ীর নবাগত ইউএনও

পাপুলের সংসদসদস্য পদ শূন্য ঘোষণা

একটি গাইড ওয়ালে রক্ষা পাবে খেলার মাঠ

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পুলিশ সদস্যদের ওষুধ দেয়া হবে: আইজিপি

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের অধিকাংশ স্থানেই ছোট-বড় গর্ত, ঘটছে দূর্ঘটনা

গৌরীপুরে মুক্তিযুদ্ধের ৫১ বছরেও নির্মিত হয়নি ব্রিজ, ভোগান্তিতে ৫ হাজার মানুষ

গৌরীপুরে মুক্তিযুদ্ধের ৫১ বছরেও নির্মিত হয়নি ব্রিজ, ভোগান্তিতে ৫ হাজার মানুষ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) হাতে ৭৩ হাজার ৮ শত টাকা মূল্যমানের মাদক ও যৌন উত্তেজক সিরাপ আটক