crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৩, ২০২০ ২:৩৮ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি  বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এ কাজটি করতে হবে প্রত্যেকের নিজ ঘর থেকেই। মুক্তিযোদ্ধাদের ঋণ বাঙালি জাতি কোনদিন শোধ করতে পারবে না।
গতকাল  শনিবার রাতে জামালপুর পাবলিক লাইব্রেরিতে বরেণ্য সাংবাদিক সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১ এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিবের মুক্তিযুদ্ধের আলোকচিত্র, গ্রন্থ প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি ।ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১ এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল ও  সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১ জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ। পরে তথ্য প্রতিমন্ত্রী  আলহাজ্ব ডা. মুরাদ হাসান  এমপি  মুক্তিযুদ্ধের আলোচিত প্রদর্শনী ঘুরে দেখেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পল্লীশ্রী’র আয়োজনে দিনাজপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হলেন হোমনার মাহবুব আলম

সাংবাদিক রোজিনার মুক্তি দিয়ে জড়িতদের বিচার দাবিতে ডিমলায় মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তি দিয়ে জড়িতদের বিচার দাবিতে ডিমলায় মানববন্ধন

আজ প্রকাশ করা হতে পারে গণস্বাস্থ্যের কিটের ফলাফল

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কঠিন পড়াশোনার চাপে শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কঠিন পড়াশোনার চাপে শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের

দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান মাহবুবুল আলম খান

স্বাস্থ্য মন্ত্রীর কাছ থেকে নাগরপুর হাসপাতালের নতুন এম্বুলেন্সের চাবি গ্রহণ করছেন এমপি টিটু

সরিষাবাড়ীতে ৪৫০ নারীপ্রধান পরিবার পেল পশু খাদ্য ও কৃমিনাশক ওষুধ

নিখোঁজ সংবাদ

রংপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার