crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৬, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

“সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ডোমার নীলফামারীর আয়োজনে জে,ডি,ও আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট চাষী প্রশিক্ষণ ২০২১ প্রশিক্ষকের দায়িত্বে নিয়োজিত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী ওবায়দুর রহমান মন্ডল, মূখ্য পরিদর্শক নীলফামারী বারজাহান আলী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাট বর্তমানে কেবল রশি, চট বা বস্তা তৈরির আঁশ নয়। পাটের ব্যবহার এখন বহুমুখী। বর্তমানে ২শত ৮১ ধরনের বহুমুখী পাটজাত পণ্য দেশে উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র থেকে শুরু করে উন্নত মানের শাড়ি, স্যুট, প্যান্ট এমনকি জিন্স বা ডেনিম পাট থেকে তৈরি হচ্ছে। সর্বাধুনিক মডেলের গাড়ির বডি, ঢেউটিনসহ অন্যান্য উপাদান তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশের এই পাট। এ ছাড়াও পাট ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই পাট চাষের উপর চাষীদের আগ্রহ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও জানান, সরকার পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামূল্যে পাটবীজ, সার, বালাইনাশক, কৃষি যন্ত্রপাতি সরবরাহসহ প্রকল্পের মাধ্যমে পাট চাষের উন্নত কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছে। উল্লেখ্য যে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ইং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত জন প্রান্তিক চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৯৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০১৪

ডোমারে উপজেলা ওয়াটস্যান কমিটির সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে শিশু ধ*র্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ*ণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

ঝিনাইদহ কেয়ার হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু নিয়ে চলছে তোলপাড়!

রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: লালু

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

পুঠিয়ায় আইন প্রয়োগ করেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

ঝিনাইদহে প্রতিবন্ধীর দায়ভার নিলেন পুলিশ সুপার হাসানুুজ্জামান

কালীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ